ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাজী ইমদাদুল হক সম্মাননা পাচ্ছেন এ্যাড. স.ম বাবর আলী ও প্রফেসর সন্দীপক মল্লিক

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ২৮, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

কাজী ইমদাদুল হক সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. স.ম বাবর আলী ও প্রফেসর ড. সন্দীপক মল্লিক

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা লেখক এ্যাড. স.ম বাবর আলী ও শিক্ষাবিদ, গবেষক, কবি ও সংগীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক কাজী ইমদাদুল হক সম্মাননায় মনোনিত হয়েছেন।

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২১ বৃহষ্পতিবার কাজী ইমদাদুল হকের ১৪০তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক সম্মাননা পদক প্রদান করা হচ্ছে।

স/অ