ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে গৌরীপুর  আওয়ামী লীগের কর্মী সমাবেশ 

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে গৌরীপুর আওয়ামীলীগের কর্মী সমাবেশ

ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো- ১১ মার্চ ময়মনসিংহ বিভাগীয় আওয়ামীলীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকাল ৩ টায় বঙ্গবন্ধু চত্তরে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্টিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি‘র সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. নাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি – সাধারন সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। সভা সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক বাবু সোমনাথ সাহা।

সভায় গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/বি