হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে পেঁয়াজের আমদানি বেড়েছে দাম। পাইকারী ও খুচরা বাজারে বেড়েছে প্রতি কেজি ৪ থেকে ৫ টাকা। গত ৬ দিন আগেও বন্দরের খুচরা ও পাইকরাী বাজারে প্রকারভেদে ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ সেই পেঁয়াজ দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৯ থেকে ৩২ টাকা দরে।
হঠাৎ করে দাম বৃদ্ধির কারনে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারকরা জানান, অতিরিক্ত গরমের কারনে আমদানিকৃত পেঁয়াজ পচে যাচ্ছে। বিক্রি করতে হচ্ছে কম দামে।
এতে করে অনেকটাই ক্ষতি হচ্ছে তাদের। অপর দিকে দেশীয় পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে ৪ থেকে ৫ টাকা। দেশীয় পেঁয়াজের দাম কমার বিষয়টির প্রভাব পরেছে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের উপর।
এছাড়াও পেঁয়াজের সরবরাহ কমায় ভারতের মোকামে পূর্বে যে দামে পেঁয়াজ ক্রয় করা হতো এখন সেখানে দাম কিছুটা বাড়ায় বাড়তি দামে আমদানি করতে হচ্ছে। মূলত ভারতে পেঁয়াজের দাম বাড়ায় এবং আমদানি কমায় দেশের বাজারে দাম বেড়েছে।
হিলি কাস্টমসের তথ্য মতে গতকাল (২২ সেপ্টেম্বর) বুধবার ভারতীয় ১৩ ট্রাকে ৩৬৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে।
স/অ

