ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিলিতে বাগদোড় প্লাজায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

admin
জানুয়ারি ৭, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

হিলিতে বাগদোড় প্লাজায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বাগদোড় প্লাজায়। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (৭ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলার চারমাথা মোড়ে বাগদোড় প্লাজার ভিতরে দুটি দোকানে এ আগুন লাগে। সেখানে থাকা ওয়ালটন শোরুম ও টাইলসের দোকানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হিলির বাগদোড় প্লাজার ভিতরে আগুন সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি।

পরে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আসে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সুত্রপাত বলে আমরা মনে করছি। সেখানে থাকা দুটি দোকানের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

স/অ