ঢাকামঙ্গলবার , ৩ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হাতীবান্ধায় পূর্বের মারামারীর ঘটনায় ১জনের মৃতু

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৩, ২০২২ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

হাতীবান্ধায় পূর্বের মারামারীর ঘটনায় ১জনের মৃতু

লাভলু শেখ লালমনিরহাট থেকে : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্বের ঘটনায় ১ জনের মৃত্যু এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, গত ২৩/০৪/২০২২ ইং তারিখ রাত সাড়ে ১১ টার দিকে হাতীবান্ধা থানাধীন ১০ নং ভেলাগুড়ি ইউপির ৪নং ওয়ার্ডের বাসিন্দা -মোঃ শরিফুল ইসলাম (৩২) পিতা- ইউনুস আলী, সাং- ভেলাগুড়ি, ৪ নং ওয়ার্ড,হাতীবান্ধা, লালমনিরহাট এর সাথে ভেলাগুড়ি ইউপির নতুন বাজারে নিহত শরিফুল ইসলাম(৩২) এর মুদির দোকানের সামনে বিবাদী(১) মিজান (৩৬) পিতা- মজিবর রহমান ( মজি),(২)অলিল(২৬) পিতা- বক্কর, উভয় সাং-ভেলাগুড়ি দ্বয়ের সঙ্গে পুর্ব শত্রুতার জের ধরে, এসে অতর্কিত ভাবে স্টিলের স্টিকবার দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে, বেদনাদায়ক জখম করে।

সেই সময় নিহতের ভাই সুজন (২২) শরিফুলকে রক্ষা করতে এসে তাকেও মারপিট করলে সেও আহত হয়। স্থানীয় লোকজন এসে ২ ভাই কে উদ্ধার করে, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গত-২৪/০৪/২০২২ ইং তারিখে রিলিজ নিয়ে নিজ বাড়িতে আসে।

নিজ বাড়িতে থাকা অবস্থায় আজ মঙ্গলবার -০৩/০৫/২০২২ইং তারিখ সকাল-সাড়ে ৮ টার সময় শরিফুলের মৃত্যু ঘটেছে । এমন ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

স/এষ্