ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হঠাৎ তীব্র গরমে অতিষ্ঠ রাজশাহীর জনজীবন

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৪, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ তীব্র গরমে অতিষ্ঠ রাজশাহীর জনজীবন

মঈন উদ্দীন: মাঝে দুদিন বিরতীর পরে গত শুক্রবার হালকা বৃষ্টি হয় রাজশাহীতে। এর আগে গত বুধবার ভোরে ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তাতে আগের তিনদিন আবহাওয়া হালকা ঠান্ডার ভাব ছিল। সর্বশেষ গত শুক্রবার দুপুরে আবারও হালকা বৃষ্টিপাতের পর আরও একদিন গরম টের পাননি রাজশাহীবাসী।

কিন্তু আজ রবিবার সকাল থেকেই কাঠ ফাটা রোদ আর গরমে যেন অতিষ্ঠ হয়ে ওঠেছেন সাধারণ মানুষ। বিশেষ করে রোড় আর তীব্র গরমে পিচটঢালা পথ দিয়ে চলাও দায় হয়ে পড়েছে।

রাস্তার গরম এসে লাগছে শরীরে। ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারীরা। রোববার দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহীর তাপমাত্রা যা বিরাজ করছে, তাতে তিনটা নাগান ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্চে।

এদিকে রাজশাহীতে গত ২০ এপ্রিলের আগে টানা অন্তত ১৫ দিন ধরে একই হারে তীব্র গরম ও তাপদাহ বিরাজ করেছে। গত সপ্তাহেই আট বছর পর গত ১৬ মার্চ রেকর্ড তাপমাত্রা ছিল ৪১ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, ‘রাজশাহীতে গত মঙ্গলবারও মৃদ তাপদাহ বিরাজ করেছে। কিন্তু গত বুধবার ভোরে ১৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টির পরে অনেকটা স্বস্তি ফিরে আসে জনজীবনেও। প্রকৃতিতেও শান্তির বাতাস বইতে শুরু করে অনেক দিন পরে। আজ আবার হঠাৎ তীব্র গরমে অতিষ্ঠ মানুষ।”

স/এষ্