ঢাকাবৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি‘র  ‘সবাই মিলে ইফতার‘ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি‘র
 ‘সবাই মিলে ইফতার‘ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি‘র পবিত্র মাহে রমজান মাসের আয়োজন “সবাই মিলে ইফতার“ কর্মসূচীর প্রস্তুুতি সভা ১ মার্চ (বুধবার) রাত ৯টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।

প্রস্তুুতি সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সদস্য সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক  প্রেসক্লাবের সহ-সম্পাদক সাংবাদিক শেখ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সদস্য সুপক রঞ্চন উকিল, তৌহিদুল আমিন তুহিন, আব্দুর রকিব সোহাগ, আবুল বাশার রিপন, আবু জাফর মোহাম্মদ সাদেক, জয়নাল আবেদীন, সুমন এস, হুমায়ুন কবির, এনামুল হক, মনির হোসেন,মিন্টু সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এসো গৌরীপুর গড়ি সংগঠনটি প্রতিষ্টার পর থেকে সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক কর্মকান্ডসহ আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। গত রমজান মাসে প্রতিদিন ধনী গরিবের ভেদাভেদ ভূলে যে, ইফতারের আয়োজন করেছিল তা গৌরীপুরে ব্যতিক্রমী , প্রথম ও প্রশংসনীয় উদ্দ্যোগ।

প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, মহৎ এ কাজে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহন করার আহবান জানানোর পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেন।

স/বি