ঢাকাসোমবার , ২০ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে লক্ষাধিক বরিশালবাসী যাবে ৬০ টি বিলাসবহুল লঞ্চে

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২০, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনে লক্ষাধিক বরিশালবাসী যাবে ৬০ টি বিলাসবহুল লঞ্চে

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুরো ॥ ভবিষ্যত প্রজন্ম যেন গর্ব করে বলতে পারে দেশে উন্নয়নে ইতিহাসের স্বাক্ষী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমার পূর্ব পুরুষরা উপস্থিত ছিলেন। এজন্য ইতিহাসের সাক্ষী হতে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বরিশাল বিভাগের লক্ষাধিক মানুষ প্রস্তুতি নিয়েছেন।

এর পূর্বে ক্ষমতাসীন দলের বিভাগীয় প্রস্তুতি সভায়ও বরিশাল থেকে এক লাখ মানুষ সমাবেশে যোগ দেবে বলে ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দরা। সড়কপথে কিছু লোক সমাবেশস্থলে অংশগ্রহণ করলেও এসব মানুষের যাতায়াতের প্রধান বাহন হবে লঞ্চ।

তাই ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে বিলাসবহুল ৬০টি লঞ্চ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু বলেন, বরিশাল বিভাগের প্রত্যেকটি উপজেলা থেকে সমাবেশে অংশগ্রহণ করা সকল মানুষকে নিয়ে নির্ধারিত সময়ে এসব লঞ্চ ছেড়ে যাবে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনে যোগ দিতে বরিশাল বিভাগ থেকে এক লাখ মানুষ যাবে।

সে লক্ষ্যে তিন থেকে চারতলা বিশিষ্ট ৬০টি বিলাসবহুল লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে বরিশাল লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে ১০টি লঞ্চ। বাকিগুলো বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছেড়ে যাবে। তিনি আরও বলেন, যেহেতু সমাবেশস্থল পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে যেতে ঢাকার মতোই সময় লাগবে, তাই ২৪ জুন রাত ১০টার দিকে লঞ্চগুলো ছেড়ে যাবে। এজন্য ইতোমধ্যে স্ব-স্ব জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুরসহ উত্তরের উপজেলাগুলো থেকে বাস ছেড়ে যাবে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ইতিহাসের সাক্ষী হয়ে বরিশাল বিভাগের এক লাখ লোক যেন যার যার ঘরে ফিরতে পারে এজন্য বাস ও লঞ্চ মিলিয়ে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা হাতে নিয়ে বরিশাল বিভাগের লক্ষাধিক লোক আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নেতৃত্বে জনসভায় অংশগ্রহণ করবেন।

স/এষ্