ঢাকাশনিবার , ৭ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সৌদিতে অর্ধ কোটি টাকার ইয়াবা পাচারকালে এপিবিএন’র হাতে যাত্রী গ্রেপ্তার

admin
জানুয়ারি ৭, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সৌদিতে অর্ধ কোটি টাকার ইয়াবা পাচারকালে এপিবিএন’র হাতে যাত্রী গ্রেপ্তার

এন এ হাসান, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল নামের একজন সৌদি প্রবাসী যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরের বর্হিগমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে শনিবার (৭ জানুয়ারি) বিকেলে ওই যাত্রীকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

গ্রেপ্তার হওয়া ওই প্রবাসী যাত্রীর বাড়ি চাঁদপুর জেলায়। সৌদি আবরের একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করেন। এসভি৮০৭ ফ্লাইটে বিমানবন্দর থেকে সৌদির রিয়াদের উদ্দেশ্যে রওনা হওয়া কথা ছিল। কিন্তু দেশ ত্যাগের প্রাক্কালে ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘বিমানবন্দরে আসার পর সৌদি প্রবাসী যাত্রী রুবেলের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে এপিবিএন এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অফিসে নিয়ে এসে তার লাগেজ তল্লাশি করা হয়। পরে লাগেজ থেকে সু-কৌশলে লুকায়িত অবস্থায় ১৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি বলেন, ‘দীর্ঘ ৬ বছর ধরে সৌদিতে রয়েছেন রুবেল। সেখানে একটি ফুড ডেলিভারি কোম্পানিতে তিনি কাজ করেন। কাজের পাশাপাশি টিকটক করেন। টিকটক থেকেই সৌদির আব্দুল্লাহ আল মামুন নামের আরেক প্রবাসীর সঙ্গে পরিচয় হয়। রুবেলকে এসব ইয়াবা ট্যাবলেট বহণ করার জন্য মামুনই তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন। পরে ইয়াবা বহণ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন।’

পুলিশ কর্মকর্রা জিয়াউল হক বলেন, ‘ইয়াবাসহ প্রবাসী যাত্রী গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স/অ