সোনারগাঁ হোটেলে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শেষ হলো
আব্দুল কাদের সাইফুল : রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসলার ইন্টারভেনশন এর উদ্যোগে তিনদিনব্যাপী (২৩-২৫ জুন) ‘আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন’ শেষ হয়েছে। অনুষ্ঠানে ২০জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত হয়ে আধুনিক চিকিৎসার বিষয়ে জ্ঞানের আদান প্রদান করেন। এরফলে, দেশের জুনিয়র চিকিৎসকদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (২৪ জুন) সম্মেলনের ২য় দিন উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক কার্ডিওলজি বাংলাদেশের জনক ব্রিগেডিয়ার এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে সশ্বরীরে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ( ভিসি) অধ্যাপক ডাঃ শরফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BSCI এর সভাপতি অধ্যাপক এ কে এম ফজলুর রহমান, অনুষ্ঠানটি পরিচালনা করেন BSCI এর মহাসচিব জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দিন এবং অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন BSCI এর কোষাধ্যক্ষ অধ্যাপক অমল কুমার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার এম এ মালেক ভার্চুয়ালি বক্তব্যে বলেন, তোমরা যারা আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছো। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার ফলে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। আমি আশাকরি ভবিষ্যতে আরও যদি তোমরা এরকম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করো। তাহলে, তোমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি শরফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসলার ইন্টারভেনশন এর উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কেননা, এ অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরের বহুসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত হয়েছেন। এছাড়া, এ অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়র অনেক চিকিৎসক অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, কার্ডিওভাসকুলার চিকিৎসায় বাংলাদেশে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসাকরা একদিন এ কাজে সফল হবেন। ক্রমশঃ দেশে যেহারে কার্ডিওভাসকুলার রোগীর সংখ্যা বাড়ছে। সেই অনুযায়ী আমাদের রোগীদেরও উদ্বেগ হলে চলবে না। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের ওপর ভরসা রাখতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহের শিক্ষক, সিনিয়র ও জুনিয়র চিকিৎসকগণ, ্ সহযোগী প্রতিষ্ঠান, শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং আমন্ত্রিত বিভিন্ন পেশাজীবীর মানুষ।
স/এষ্

