ঢাকারবিবার , ১ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সেভ দ্যা কমিউনিটি বিডির পক্ষ থেকে সেলাই মেশিন উপহার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ১, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সেভ দ্যা কমিউনিটি বিডির পক্ষ থেকে সেলাই মেশিন উপহার

ডামুড্যা প্রতিনিধি: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের এক দুস্থ নারীকে স্বাবলম্বী করতে সেভ দ্যা কমিউনিটি বিডির পক্ষ থেকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। আজ রবিবার ডামুড্যা ছৈয়াল ক্লিনিকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

সেভ দ্যা কমিউনিটি বিডির সভাপতি ডাঃ নূরুল ইসলাম খোকন সিকদার উপস্থিত থেকে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ সময় অধ্যাপক ডাঃ এ এম এস এম সারফুজ্জামান রুবেল, সেভ দ্যা কমিউনিটি বিডির সাধারণ সম্পাদক মিরাজ সিকদার, ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ডাঃ সৈয়দ আনোয়ার হোসেন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন ছৈয়াল, ফারিয়ার সভাপতি মজিবর রহমান, সেভ দ্যা কমিউনিটি বিডির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজন মাদবর প্রমুখ উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন পেয়ে দারুণ খুশি নারী। তিনি বলেন, আমি নিজে স্বাবলম্বী হতে পারব ও অন্যদের কাজ শিখাব। সেলাই মেশিন উপহার পেয়ে নারীর চোখেমুখে স্বস্তি দেখা গেছে। এই সেলাই মেশিন দিয়ে কিছুটা হলেও তার আর্থিক আয়ের পথ খুলবে। এতে করে বদলাবে তার জীবন। সেভ দ্যা কমিউনিটি বিডির কাছে কৃতজ্ঞ আমার পাশে দাঁড়ানোর জন্য।

সেভ দ্যা কমিউনিটি বিডির সাধারণ সম্পাদক মিরাজ সিকদার বলেন, সেভ দ্যা কমিউনিটি বিডি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। বৃত্তবানদের সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

স/এষ্