ঢাকারবিবার , ৮ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সুনামগঞ্জে মুসলিম যুব সংঘের পুরস্কার বিতরনী সম্পন্ন

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৮, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে মুসলিম যুব সংঘের পুরস্কার বিতরনী সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে মুসলিম যুব সংঘ আয়োজিত পুরস্কার বিতরনী সভায় বক্তারা ধর্মীয় অনুশাসন ও নৈতিকতার শিক্ষাকে প্রাধান্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন। তারা বলেছেন,যে সমাজে নৈতিকতার শিক্ষা নেই,ধর্মীয় অনুশাসন নেই সে সমাজে শান্তি নেই।

আর যেখানে শান্তি নেই সেখানেই জঙ্গীবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হয়। তাই সন্ত্রাস ও জঙ্গীবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে ধর্ম ও নৈতিকতার শিক্ষায় বলীয়ান করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

৮ মে রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর পশ্চিমপাড়ায় মুসলিম যুব সংঘ আয়োজিত “কেরাত,কুইজ ও ইসলামী সংগীত বিষয়ক প্রতিয়োগীতা ২০২২ ইং উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এদ্বারা মাদ্রাসা বোর্ডের মহাসচিব ও সুনামগঞ্জ মদনীয়া মাদ্রাসার মুহতমীম হযরত মাওলানা আব্দুল বছির।

মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল,পূর্ব সদরগড় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান,টুক দিরাই মাদ্রাসার শিক্ষক মাওলানা রাজু আহমদ ও আয়োজক সংগঠনের আহবায়ক ক্বারী মাহমুদুল হাসান রিদওয়ান।

আলোচনা সভা শেষে কেরাত প্রতিযোগীতায় বিজয়ী মিনহাজ উদ্দিন,তানভীর হাসান,রাসেল আহমদ,কুইজ প্রতিযোগীতায় বিজয়ী সাইফুর রহমান,সুমন আহমদ,রেদওয়ান এবং ইসলামী সংগীত প্রতিয়োগীতায় বিজয়ী রেদওয়ান,সাইফুর রহমান ও মিনহাজ উদ্দিনকে বই উপহার দেওয়া হয়। পরে মুনাযাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

স/এষ্