সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে সখিপুর আবাসিক অনার্স মহিলা কলেজ শিক্ষার্থীরা
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখিপুর আবাসিক অনার্স মহিলা কলেজের শিক্ষার্থীরা সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে অর্থ অনুদানের মাধ্যমে। মহিলা কলেজের শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। মহিলা কলেজের শিক্ষার্থীরাই এ অনুদানের টাকা সংগ্রহ করে বন্যার্তদের সহায়তায় হাত বাড়িয়ে দেয়।মঙ্গলবার (২১জুন) সকালে শিক্ষার্থীরা এ অনুদানের টাকা টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মো আতাউল গনির হাতে তুলে দেন।
জেলা প্রশাসকের হাতের টাকা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সখিপুর আবাসিক মহিলা কলেজ গভর্নিংবডির সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক ই রাসেল, সখিপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর,সহকারি অধ্যাপক বিলকিস লতা, ইস্পিতা জাহান প্রিয়া ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিদল।
এবিষয়ে উপস্থিত শিক্ষার্থীরা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকেই আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি।আমরা বন্যার্তদের জন্য সামান্য কিছু হলেও সহযোগিতা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি এবং যার যার অবস্থান থেকে সকলকে এ দুঃসময়ে মানবিক এ কাজে এগিয়ে আসার জন্যেও অনুরোধ জানান শিক্ষার্থীরা।
স/এষ্

