ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিলেট বিমানবন্দরে ২৮০ পিস সোনারবারসহ ৪ যাত্রী আটক

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ৮, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিমানবন্দরে ২৮০ পিস সোনারবারসহ ৪ যাত্রী আটক

মনির হোসেন জীবন।। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০ পিস সোনারবারসহ ৪ জন যাত্রীকে আটক করেছে।

জব্দকৃত সোনার মোট ওজন ৩৪.১৫ কেজি। তবে, তাৎক্ষণিক ভাবে আটককৃত ৪ যাত্রীর নাম ও বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

আজ শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।

আজ দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মুনমুন আক্তার দীনা সোনা আটকের এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি- ২৪৮) ফ্লাইট থেকে ২৮০টি সোনার বার ও ৬টি সোনার বল জব্দ করা হয়। এসব সোনার ওজন ৩৪ কেজি ৫১ গ্রাম। এসময় শিশু নারীসহ ৯ জনকে আটক করে প্রাথমিক ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ৪জন যাত্রীকে আটক দেখানো হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানিয়েছে, উদ্বারকৃত সোনার মধ্যে ২৮০ টি বার এবং ৬ টি ডিম ( লিকুইড গোল্ড ১.৫ ) মোট ৩৪.১৫ কেজি (প্রায় ৩০০০ ভরি) স্বর্ণ রয়েছে।

এবিষয়ে আজ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর ১৬০/এ,কাকরাইল,ভিআইপি সড়ক,
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর,সদর দপ্তর,আইডিইবি ভবন(১০ম তলা) এক প্রেস কনফারেন্স বিস্তারিত জানানো হবে।

সিলেট বিমানবন্দরে সাড়ে ২৬ কোটি টাকা মূল্যে ৩৪.১৫ কেজি স্বর্গসহ ৪ যাত্রী আটক

মনির হোসেন জীবন- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ ৩৪ কেজি ১৫ গ্রাম ওজনের ২৮০ পিস সোনার বারসহ দুবাই থেকে আসা ৪ যাত্রীকে আটক করেছে। আটককৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২৬ কোটি টাকা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বিগত ২ বছরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মোট ৩.৮৩.১২৫ কেজি এবং চলতি অর্থবছরে ৭৭.৩২ কেজি সোনা উদ্বার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২৪৮) ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়েছে।

আটক যাত্রীরা হলো- মোহাম্মদ হাবিবুর রহমান (৩৮), মো: সানু মিয়া ৩৫), মো: আক্তারুজ্জামান (৪০) ও মো: মিশফা মিয়া (৪৭)।

আজ দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সিলেট এর উপপরিচালক মুনমুন আক্তার দিনা সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে আজ শুক্রবার বিকালে রাজধানীর ১৬০/এ,কাকরাইল,ভিআইপি সড়ক,
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর,সদর দপ্তর,আইডিইবি ভবন(১০ম তলা) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মিনহাজ উদ্দিনসহ সংস্হাটির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো: আবদুর রউফ বলেন, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের (বিজি- ২৪৮) ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরন করে। আর ওই বিমানের যাত্রী ছিল মোহাম্মদ হাবিবুর রহমান, মো: সানু মিয়া, মো: আক্তারুজ্জামান ও মো: মিশফা মিয়া ।

তখন গোপন সংবাদে ওই বিমানে সোনা চোরাচালান হতে পারে এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানগুলোতে অবস্হান গ্রহন করে।

তিনি আরো জানান, এসময় আটককৃত চাজন যাত্রীর সিটের নীচে তল্লাশী চালিয়ে সোনাবারের ১০ টি বান্ডেল ও ওই বিমানের টয়লেট থেকে ৪ টি স্বর্ণ বারের বান্ডেল এবং ৬ টি স্বর্ণেল ডিম লিকুইড গোল্ড ১.৫ পাওয়া যায়। যার মোট ওজন ৩৪ কেজি ১৫ গ্রাম। উদ্বারকৃত সোনার পরিমান ৩২.৩৫ কেজি যার মধ্যে ২৮০ পিস সোনার বার (প্রায় ৩০০০ ভরি) স্বর্ণ রয়েছে।

কাস্টমস গোয়েন্দার উপপরিচালক মুনমুন আক্তার দিনা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, সিলেট ও শিফট এর কর্মকর্তা ও কর্মচারীগণের তৎপরতায় ও তল্লাশীর কারণে এ স্বর্ণ চোরাচালানটি রোধ করা সম্ভব হয়েছে। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস, সিলেট মূল্যবান শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে।

বিপুল পরিমান স্বর্ণ আটকের ঘটনায় “দি কাস্টমস এ্যাক্ট (চোরাচালান অপরাধ) আইনের সিলেট বিমানবন্দর থানায় ফৌজদারী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং চার যাত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ, বিগত ২ বছরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মোট ৩.৮৩.১২৫ কেজি এবং চলতি অর্থবছরে ৭৭.৩২ কেজি সোনা আটক করেছে।

স/এষ্