সিলেটের গোয়াইনঘাটে যুবক খুন: মূল আসামীসহ ১২জন গ্রেফতার
গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি : সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গ্রামবাসী আব্দুল কাদির নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে। ঘটনায় পর আব্দুল কাদিরের বসতঘরেও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ঘটনায় নারীসহ আরো অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। নিহত কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।
এ ঘটনায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (১৫ জুলাই) দিনগত রাতে পূর্বের হত্যাকান্ডের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু এলাকায় এ হত্যাকান্ড ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দেয়া মূল আসামি লুৎফুরকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের অস্ত্র জব্দ করা হয়েছে।
তাৎক্ষণিক ঘটনা শুনার পর সিলেট জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বসতঘরে আগুন দেওয়ার প্রধান আসামি লুৎফুর সহ ১২ জন আসামিকে আটক করে এবং অপরাধের সাথে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাট থানার লাবু গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীন, হাসান রেজা ছেলে লুৎফুর, আবুল খায়েরের ছেলে বেলায়েত হোসেন, সোনা মিয়ার ছেলে কাজী কামাল, আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর, কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২২),আব্দুস সোবাহানের ছেলে হাবিবুল্লাহ মিসবাহ (২৫), আব্দুস সালামের ছেলে অলিউল্লাহ (১৫), আব্বাস উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলম হোসেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মো: লুৎফর রহমান বলেন, গোয়াইনঘাটের ঘটনা সাথে জড়িত এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।
স/এষ্

