সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে
গৌরীপুরে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্টিত
গৌরীপুর প্রতিনিধি- ২০২৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা ঘটনায়। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দিবস উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ উদ্দ্যোগে বঙ্গবন্ধু চত্তরে বিকাল ৫ টায় আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.নিলুফার আনজুম পপি‘র সভাপতিত্বে সাধারন সম্পাদক সোমনাথ সাহা‘র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, আব্দুল মুন্নাফ, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন প্রমুখ।
স/বি

