সিরিজে সমতায় ফিরলো শ্রীলঙ্কা
মাহিন সরকার ।। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো বাংলাদেশ। সিরিজের এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে পারেনি লাল-সবুজের মেয়েরা।
বিপরীতে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে সিরিজ সমতায় ফেরালো লঙ্কান মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলিং তোপে মাত্র ১০০ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমে সহজ জয় তুলে নেই শ্রীলঙ্কা।
১০১ রানে লক্ষে তাড়া করতে ব্যাটে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে জয়ের ভীত গড়ে দেন দুই ওপেনার চামারি আতাপাত্তু ও বিসমি গুনারত্নে। লঙ্কান অধিনায়ক ২৭ রান করে বিদায় নিলে ভাঙ্গে ৪৩ রানের জুটি।
এরপর বিসমিও আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। চারে নেমে নিলাকশি ডি সিলভা এদিন সুবিধা করতে পারেননি। সিলভা ছাড়া উইকেটে আসা বাকি সব লঙ্কান ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁয়েছেন। শেষ পর্যন্ত ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
এদিন ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা ও রুবাইয়া হায়দার। ১৬ রান করে রুবাইয়া বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নেমে ভালো শুরু করেছিলেন সুবহানা মুস্তারী।
তবে এই টপ অর্ডার ব্যাটারও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান। এই তিন টপ অর্ডার ব্যাটার ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি।
লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। তাতে ১৮ ওভার ৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
স/এষ্

