ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিংগাইরে নিখোঁজ হওয়ার একদিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৫, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিংগাইরে নিখোঁজ হওয়ার একদিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ হওয়ার একদিন পর যদু খাঁ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকার একটি ভূট্টাক্ষেত থেকে গলায় গামছা পেছানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যদু খাঁ উপজেলার খানপাড়া গ্রামের মৃত হালিম খাঁর ছেলে।

নিহতের ভাতিজা ও ধল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ইছাক খান জানান, শনিবার (২৩ জুলাই) জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা নিহতের ছেলে আতোয়ার রহমানের নামে থানায় একটি চাঁদাবাজি মামলা করে। রাতে পুলিশ আসামী ধরতে ওই বাড়িতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে বাড়ির অদূরে একটি ভূট্টা ক্ষেত থেকে যদু খাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কারা এবং কি কারনে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা উদঘাটন করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

স/এষ্