ঢাকাবুধবার , ১২ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ সাংবাদিক

abu naser
মে ১২, ২০২১ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সালথায় সড়ক দুর্ঘটনায় আহত ১০ সাংবাদিক

 

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরে একটি ইফতার পার্টিতে আসার সময় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছে সালথা উপজেলার  কর্মরত ১০ সাংবাদিক। গতকাল মঙ্গলবার (১১ মে) বিকালে জেলার ফরিদপুর-সালথা সড়কের মোল্যার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, ফরিদপুরে একটি ইফতার পার্টিতে যোগ দিতে আসার সময় ফরিদপুর-সালথা সড়কের ঠেনঠেনিয়া ও চুঙ্গিরমোঁড় এর মাঝামাঝি মোল্যার মোড় নামক এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ১০ সাংবাদিক আহত হয়।

আহতরা সাংবাদিকরা হলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা (৪৩), সাংবাদিক শাহজাহান ফকির (৫২), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (৩০), আজিজ ফকির (৩৬), মোহাম্মদ সুমন (২৭),  লিয়াকত হোসেন (৩৭), আকাশ সাহা (২৫), বিধান মন্ডল (২৩), শরীফুল হাসান (২৪), জাকির হোসেন (২৬।আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের দেখতে রাতেই হাসপাতালে ছুটে আসেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, থানার ওসি মোঃ আসিকুজ্জামান, সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন। এসময় তাঁদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।