ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় স্বপ্ননীড় পরিদর্শণ করেন জেলা প্রশাসক

abu naser
আগস্ট ১০, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সালথায় স্বপ্ননীড় পরিদর্শণ করেন জেলা প্রশাসক

 

 

 

আবু নাসের হুসাইন:

ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের স্বপ্ননীড় পরিদর্শণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদী গ্রামে অবস্থিত গৃহহীনদের জন্য নির্মান করা স্বপ্ননীড় পরিদর্শণ ও প্রধানন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন তিঁনি। এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্ননীড়ে বসবাসকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমুখ।

স্বপ্ননীড় পরিদর্শণকালে স্বপ্ননীড়ে বসবাসকারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আছেন। তার পক্ষ থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সহযোগিতা করবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সব সময় দোয়া করবেন।

এর আগে সকাল ১১টায় উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক।