ঢাকাসোমবার , ২৮ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় লকডাউনের প্রথম দিনে তৎপর প্রশাসন

abu naser
জুন ২৮, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সালথায় লকডাউনের প্রথম দিনে তৎপর প্রশাসন

 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ায় সারাদেশের সাথে ফরিদপুরের সালথায় আজ সোমবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে তৎপর রয়েছে প্রশাসন।

উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজারের ঔষধের ফার্মেসী বাদে সকল দোকানপাট ও মার্কেট বন্ধ করে দিয়েছে প্রশাসন। জনসমাগম এড়াতে সকাল ৬টা থেকে উপজেলা প্রশাসন ও সালথা থানা পুলিশ বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।

মহামারী করোনাভাইরাস রোধে জনসাধারণকে সরকারী বিধি নিষেধ মেনে চলার আহব্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।