ঢাকাসোমবার , ১৭ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

abu naser
মে ১৭, ২০২১ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

সালথায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা যুবলীগের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুাড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের  সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ, সাধারন সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক ফজলু মাতুব্বর, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, কামাল হোসেন, মোশাররফ তালুকদার, সায়েম হোসেন টিটন মিয়া, রানা আহাম্মেদ জয়, বাকি বিল্লাহ প্রমুখ।

বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।