ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

abu naser
আগস্ট ১০, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সালথায় ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় লাভলু ফকির (৪০) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে উপজেলার আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কাইল ও মীরকান্দী এলাকায় একটি খেলার মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। লাভলু মীরকান্দী গ্রামের হোসেন ফকিরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার লাভলু ফকির বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হয়। এরপর আর রাতে বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি পেচানো অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।