ঢাকাবুধবার , ২৩ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ইন্তেকাল

abu naser
জুন ২৩, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার  গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম (৭০) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। বুধবার (২৩জুন) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল সাড়ে ৫টায় মরহুমের লাশের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদানের পরে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।