ঢাকাবুধবার , ৪ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
মে ৪, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় বৃষ্টিতে গোয়ালঘরে গরু দেখতে যাওয়ার সময় বজ্রপাতে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মে) সকালে উপজেলার গোপালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের ছিরু মাতুব্বরের ছেলে।

বজ্রপাতে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে সালথার সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, রাকিব বাইরে থেকে গরু দেখতে গোয়ালঘরে যাওয়ার সময় বজ্রঘাতে তার মৃত্যু হয়। ছেলেটা ঢাকায় থাকে। ঈদে বাড়িতে বেড়াতে এসেছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/এষ্