ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মু‌জি‌ব এঁর জন্মবার্ষিকী উদযাপন

abu naser
আগস্ট ৮, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মু‌জি‌ব এঁর জন্মবার্ষিকী উদযাপন
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা ম‌হিলা বিষয়ক দপ্তরের আ‌য়োজ‌নে রবিবার (৮ আগষ্ট) স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে সকাল সাড়ে ১১ টায় উপ‌জে‌লা পরিষদ সম্মেলন ক‌ক্ষে আ‌লোচনা সভা, সেলাই মে‌শিন বিতরণ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।
এর আ‌গে বেলা সা‌ড়ে ১০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জ‌লি নি‌বেদন করা হয়। প্রথ‌মে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন বাংলা‌দেশ জাতীয় সংস‌দে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতারা। এরপর উপ‌জেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, পরিষদ, সালথা থানা পু‌লিশ, উপজেলা যুবলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপ‌জেলা প্রথ‌মিক শিক্ষক স‌মি‌তি, সালথা সরকা‌রি ম‌ডেল মাধ‌্যমিক বিদ‌্যালয়সহ বি‌ভিন্ন সাম‌া‌জিক ও রাজ‌নৈ‌তিক সংগঠন ও ব‌্যা‌ক্তি পর্য‌া‌য়ে শ্রদ্ধা নি‌বেদন করা হয়।
সালথা উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আ‌লোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ৬জন দুস্থ্য মহিলার মাঝে সেলাই মেশিন ও ৫০ জন নারীর প্রত্যাককে ৬ হাজার টাকার চেক দেওয়া হয়।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।