ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ

abu naser
মে ২৯, ২০২১ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১ এর শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় সালথা সরকারী কলেজ মাঠে এ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।
উদ্বোধণে সোনাপুর ইউনিয়ন বনাম রামকান্তপুর ইউনিয়নের মধ্যেকার খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় ৮টি দল অংশ নিবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।