আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৪টায় সালথা সরকারী কলেজ মাঠে এ ফাইনাল খেলার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।
গট্টি ইউনিয়ন বনাম আটঘর ইউনিয়নের মধ্যেকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় গট্টি ইউনিয়ন ৩-২ গোলে জয়লাভ করে।

