সালথায় পুকুর খননের সময় মিললো মানুষের হাড়গোড়
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পুকুর খনন করতে গিয়ে মানুষের কঙ্কালের সন্ধান পাওয়া গেছে। আজ রবিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হোসেন শিকদার নামের এক ব্যাক্তির পুকুর খনন করতে গিয়ে এ কঙ্কাল ও হাড়গোড়ের সন্ধান পাওয়া যায়।
সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ আঃ ওয়াহাব মোল্যা কঙ্কাল পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বোয়ালিয়া গ্রামের জীবন শিকদারের ছেলে হোসেন শিকদার বাড়ির পাঁশে একটু পুকুর খনন করতে যায়। সেখানে মানুষের খুলি ও হাড়গোড়ের সন্ধান পাওয়া গেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, আমরা এব্যাপারে খোঁজ নিচ্ছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

