ঢাকাবৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষনার্থীদের সাথে মিট দ্যা ইউএনও

abu naser
অক্টোবর ৭, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষনার্থীদের সাথে মিট দ্যা ইউএনও

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষনার্থীদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের মতবিনিময় “মিট দ্যা ইউএনও” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুব উন্নয়ন অফিস।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রশিক্ষনার্থী মাহবুব হোসেন, শারমিনা জাহান নিপুন সহ প্রশিক্ষনার্থী বৃন্দ।

এসময় প্রশিক্ষনার্থীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

এসময় প্রশিক্ষণার্থীরা, ইউএনওর বাল্যকাল, শিক্ষাজীবন ও চাকুরীকালীন অভিজ্ঞতার কথা জানতে চাইলে ইউএনও তার সব কথা তুলে ধরেন তাদের কাছে।

স/এষ্