সালথায় নেতাকর্মীদের সাথে লাবু চৌধুরীর মত বিনিময়
আবু নাসের হুসাইন: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মাননীয় সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সহ দুই উপজেলার নেতাকর্মী বৃন্দ।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লাবু চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন আমরা বাঙ্গালীরা মহান বিজয় দিবস পালন করবো।
তিনি আরো বলেন, সালথা-নগরকান্দা কৃষ্ণপুরে আমরা সবাই মিলেমিশে বসবাস করতে চাই। আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের ঐক্যের কোন বিকল্প নেই।

