সালথায় দ্বিতীয় ধাপে ১২৮৮ জন মানুষ পাবে করোনার টিকা
আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
করোনা ভ্যাকসিন প্রদানের দ্বিতীয় ধাপে ফরিদপুরের সালথায় টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমধাপে মানুষের আগ্রহ কম থাকলেও এবার টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম শুরু করেন উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ এস.এম ইফতেখার আজাদ।
উপজেলা স্বাস্থ্য অফিস জানায়, সালথা উপজেলায় দ্বিতীয় ধাপে ২৫৭৬ ডোজ ভ্যাকসিন পাবে ১২৮৮ জন মানুষ। এদিকে গত ২৪ ঘন্টায় ২৬ জনের নমূনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলায় গত ১ বছর ৪ মাসে মোট ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করা হলে ২৩৮ জনের করোনা পজেটিভ আসে। এরমধ্যে ২০৭ জন সুস্থ্য হয়েছেন, ৩১ জন আইসোলেশোনে রয়েছেন।

