সালথায় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের সালথায় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন সালথা থানা পুলিশ।
সালথার থানার অফিসার ইনচার্জ মোঃ আসিকুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল মোঃ সুমিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক বাবু গণপতি চ্যাটার্জি, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত কুমার বিশ্বাস, পূজা উদযাপন কমিটির সদস্য দিলীপ কুমার, প্রল্লাদ শীল, সমির রায় সহ পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মারুফ হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি এএসপি সুমনিুর রহমান বলেন, উপজেলার সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হবে। কেও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কোন ছাড় দেওয়া হবে না।
স/না

