সালথায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাকের পার্টি ছাত্রফন্টের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় কেক কেটে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। রবিবার (২৭জুন) বিকালে উপজেলা জাকের পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ছাত্রফ্রন্ট।

উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা জাকের পার্টির তথ্য বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি মোঃ নুরুদ্দীন মোল্যা, উপজেলা ছাত্রফন্টের সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, ছাত্রফন্ট নেতা মকিবুল ইসলাম, রিজভী আহম্মেদ, শওকত মিয়া, খলিল সর্দার, আনিচ মিয়া, মতিউর রহমান কাজল, আরিফ ফকির সহ উপজেলা ছাত্রফ্রন্টের নেতাকর্মী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন।

