ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় কারাতে প্রতিযোগিতা ও প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত

abu naser
সেপ্টেম্বর ৬, ২০২১ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সালথায় কারাতে প্রতিযোগিতা ও প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ৩য় ব্যাচের ছাত্রীদের আত্মরক্ষা ও ক্রীড়া কৌশল কারাতে প্রমিক্ষণের সমাপনী ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাতে প্রশিক্ষক জহিরুল ইসলাম আলী।

এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মেয়েদের কারাতে প্রশিক্ষণের জন্য এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারিরীক চর্চা সবার জন্য দরকার। আজকের মেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ। এজন্যই সব ধরনের শিক্ষার প্রয়োজন আছে।

স/না