ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহন

abu naser
নভেম্বর ১১, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সালথায় উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহন
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় ইউপি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রে  সকাল ৮টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ লাখ ২৯ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৬৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৬২ হাজার ৬০।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়তে হোসেন জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহন শেষ হবে।