সালথায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জব্বার খালাসী আটক
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় ২শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জব্বার খালাসী (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৮। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বুড়িদা বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী জব্বার খালাসী, উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের মোঃ হিংগুল খালাসীর ছেলে।
ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার (১১ ফ্রেব্রুয়ারি) পৌনে ছয়টার দিকে অত্র ক্যাম্পের একটি অভিযানিক দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশার এর নেতৃত্বে ফরিদপুর জেলার সালথা থানাধীন সিংহপ্রতাপ গ্রামের বুড়িদিয়া বাজারের কালাম মাস্টারের ফার্মেসীর সামনে থেকে মাদক ব্যবসায়ী জব্বার খালাসীকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত হতে ২শ ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়।
এ সংক্রান্তে ফরিদপুর জেলার সালথা থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে র্যাব-৮ জানায়।
স/এষ্

