সালথায় আ’লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ডিসেম্বর) বিকালে বিজয় শোভাযাত্রার আয়োজন করেন সালথা উপজেলা আওয়ামী লীগ।

শোভাযাত্রাটি উপজেলার পরিষদ চত্তরের সামনে থেকে বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুর্নরায় উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে এক বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়াদ মাতুব্বর, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা, সোহেল মাহমুদ, বাকি বিল্লাহ সহ ৫শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

