সালথার সোনাপুর ইউনিয়ন আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের মিনাজদিয়া গ্রামের চান মিয়া মাতুব্বারের বাড়িতে এ কর্মী সভার আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ।
সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাকিম মোল্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল।
আওয়ামী লীগ নেতা সোহেল রানা ফরহাদ মোল্যার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চান মিয়া মাতুব্বার, সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শাহজাহান শেখ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহব্বায়ক আমীন খন্দকার, উপজেলা যুবলীগের যগ্ম সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ আলিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন সহ আরো অনেকে।
স/ এষ্

