ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার যদুনন্দী ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৩, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

সালথার যদুনন্দী ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমাম হোসেনের সভাপতিত্ব ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন প্রমূখ।

যদুনন্দী, গুপিনাথপুর ও যগন্নাথদি গ্রামের জনসাধারণের পক্ষ থেকে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান কাইয়ুম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খন্দকার শাহজাহান সাজ্জাদ ও যুবলীগ নেতাগাজী কামরুল ইসলাম।

স/এষ্