ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাইলেন যুবলীগের নেতারা

abu naser
নভেম্বর ৭, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সালথার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে ভোট চাইলেন যুবলীগের নেতারা

 

 

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
আসছে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাইলেন যুবলীগের নেতাকর্মীরা।

জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল ও যুবলীগ নেতা সোহেল মাহমুদের নেতৃত্বে আজ রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামকান্তপুর, যদুনন্দী, বল্লভদি, ভাওয়াল ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নৌকার প্রতিকে ভোট চান তারা।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা বাকি বিল্লাহ, কামরুল হাসান, জসিম উদ্দিন, মাসুদ মোল্যা, সুমন শেখ, হাবিবুর রহমান প্রমূখ।