ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার গট্টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ খানের বিশাল নির্বাচনী শোভাযাত্রা

abu naser
নভেম্বর ৮, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

সালথার গট্টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খোরশেদ খানের বিশাল নির্বাচনী শোভাযাত্রা

সালথা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খোরশেদ খানের বিশাল এক নির্বাচনী শোভাযাত্রা বের হয়েছে। তার প্রতিক আনারস মার্কা।

আজ সোমবার দুপুর ২টার দিকে বিশাল এ নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শত শত ভ্যান, শতাধিক মোটরসাইকেল, অর্ধ শাতাধিক অটো গাড়ি ও অন্যান্য যানবাহন যোগে কয়েক হাজার কর্মী ও সমর্থক নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনারস মার্কার প্রচার-প্রচারনা চালান খোরশেদ খান।

স্বতন্ত্র প্রার্থী খোরশেদ খান বলেন, ভোট চাইতে গেলে ভোটাররা আমাকে আশ্বস্ত করছেন। ভোটাররা আমার সাথে আছেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন হলে আমি আনারস মার্কা নিয়ে জয়লাভ করবো ইনশাল্লাহ।

স/এষ্