ঢাকাবুধবার , ১৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার কামাই‌দিয়া স্কুলের রাস্তা ও কালভার্ট সংস্কারের দাবী এলাকাবাসীর

abu naser
আগস্ট ১৮, ২০২১ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সালথার কামাই‌দিয়া স্কুলের রাস্তা ও কালভার্ট সংস্কারের দাবী এলাকাবাসীর

আবু নাসের হুসাইন: ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বল্লভ‌দী ইউ‌নিয়‌নের কামাইদিয়া স্কুলের কাঁচা রাস্তা ও কালভার্ট সংস্কারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সাধারণ মানু‌ষের যাতায়া‌তের কাঁচা রাস্তা‌টি বর্তমা‌নে বেহাল দশায় পরিনত হ‌য়ে‌ছে। কাঁচা রাস্তা‌টি সামান‌্য বৃ‌ষ্টি‌তেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়। রাস্তাটি কাঁদা থাকায় চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। গ্রা‌মের রাস্তা কাঁচা থাকায় এবং রাস্তার দু‌টি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় ভোগা‌ন্তি‌তে রয়েছে গ্রা‌মের ক‌য়েক হাজার মানুষ।

স‌রেজ‌মি‌নে গিয়ে দেখা যায়, মূল পাঁকা রাস্তায় যানবাহন রে‌খে গ্রা‌মের ভেত‌রে হে‌ঁটে প্রবেশ কর‌তে হয়। পায়ে হেটে গেলেও পায়ের গোড়ালি পর্যন্ত কাঁদা মাখে। পা‌নি নিঃষ্কাশন এর জন‌্য রাস্তায় দু‌টি কালভার্ট নি‌র্মিত হ‌লেও তা ভে‌ঙ্গে গে‌ছে। গ্রা‌মে যে‌কোন জরুরী সেবার গাড়ী প্রবেশ কর‌তে পা‌রে না।

স্থানীয়রা জানায়, কামাই‌দিয়া গ্রা‌মে এক‌টি সরকারী প্রাথমিক বিদ‌্যালয় ও এক‌টি কওমী মাদ্রাসা র‌য়ে‌ছে। মূল রাস্তা থে‌কে প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কওমী মাদ্রাসার দুরত্ব প্রায় ১‌কি‌লো‌মিটার। গ্রা‌মে প্রবে‌শের এই রাস্তা‌টি ৮/১০ বছর আ‌গে নি‌র্মিত রাস্তা‌টি এখনও কাঁচা র‌য়ে‌ছে। বছ‌রে যে‌কোন সম‌য়ে বৃ‌ষ্টি নাম‌লেই গভীর কাঁদার সৃ‌ষ্টি হয়। কাঁদা মা‌টি পে‌রি‌য়ে গ্রা‌মে ভেত‌রে গা‌ড়ি নি‌য়ে প্রবেশ করা কষ্টকর। তার উপর আবার রাস্তার মা‌ঝে দু‌টি কালভার্ট ভাঙ্গা কোন অবস্থাতেই গ্রা‌মে জরুরী সেবার ফায়ার সা‌র্ভিস, এ‌্যাম্বু‌লেন্স, রু‌গি বহনকারী কোন গাড়ী এমন কি পু‌লি‌শের কোন গা‌ড়িও গ্রা‌মে প্রবেশ কর‌তে পা‌রে না। ফসল বি‌ক্রি কর‌তেও কষ্ট হয় তা‌দের। কৃষি পণ্য বিক্রি করার জন্য গ্রামের ভেতর থেকে মাথায় ক‌রে পাঁকা রাস্তা পর্যন্ত নি‌য়ে যে‌তে হয়। কামাইদিয়া প্রাথ‌মিক বিদ‌্যালয় ও কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের চরম দূর্ভেোগ পোহাতে হয়।

স্থানীয়রা ব‌লেন, আমরা স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ সক‌লের কা‌ছে আমা‌দের দা‌বির কথা ব‌লে‌ছি, কিন্তু সবাই আশা ভরসা দি‌লেও কা‌জের কাজ কিছুই ক‌রে নাই। ক‌য়েক দফা উপ‌জেলায় বি‌ভিন্ন অ‌ফি‌সেও তারা যোগা‌যোগ ক‌রে‌ছেন, কোন কাজ হয়‌নি। অ‌তি দ্রুত রাস্তা পাঁকাকরণ সহ কালভার্ট সংস্কারের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন কামাই‌দিয়া গ্রামের সাধারণ মানুষ।

এ বিষ‌য়ে বল্লভদি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান নুরুল ইসলাম ব‌লেন, আপাতত আমা‌দের কোন প্রকল্প নেই। ঐ রাস্তায় ঘোড়ার গা‌ড়ি, ট্রলি চলাচ‌লের কার‌নে নষ্ট হ‌য়ে গে‌ছে। খুব দ্রুত ‌চেষ্টা কর‌বো সাম‌নে ঠিক ক‌রে দেওয়ার জন্য।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন, রাস্তা‌টি প‌রিদর্শন ক‌রে দ্রুত যথাযথ ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ব‌লেন, পরব‌র্তীতে যে বরাদ্দ আস‌বে, সেখান থে‌কে ঐ রাস্তা ও কালভার্ট ঠিক ক‌রে দেওয়া হ‌বে।

স/এষ্