সালথার কাকদি বাজারে ৬ টি দোকানে চুরি
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৬টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত গভীর রাতে স্থানীয় কবির, মুজিবুর, আরিফ, সাইফুল ও রুমানসহ ৬ ব্যাক্তির দোকানে দুর্ধর্ষ চুরি হয়। চোর দোকানগুলোর টিনের ছাউনি কেটে ওই ছয়টি দোকানে চুরি করে। তবে, কত টাকার মালামাল চুরি হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
সালথা থানার উপ-পরিদর্শক মোঃ মিজানুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

