ঢাকাবুধবার , ১৪ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার ইউএনও’র দায়িত্ব পালনের দুই বছর পূর্তি: বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

abu naser
জুলাই ১৪, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

সালথার ইউএনও’র দায়িত্ব পালনের দুই বছর পূর্তি: বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

 

আবু নাসের হুসাইন, সালথা:

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর দায়িত্ব পালনের দুই বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, সালথা প্রেসক্লাব, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা মটর শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মোহাম্মদ হাসিব সরকার ২০১৯ ইং সালের ১৪ জুলাই সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, দুই বছর হচ্ছে সালথায় ইউএনও হিসেবে আমার কর্মকাল। প্রায় দেড় বছর হলো মহামারী করোনা শুরু হয়েছে। করোনার মোকাবেলা করতে সব সময় জনগনকে সতর্ক করেছি। তারপরও সরকারী কাজে আমি কতটুকু দায়িত্ব পালন করেছি, সেটা যাচাই করবে স্থানীয় জনগন। তবে আমার পক্ষ থেকে আন্তরিকতার কোন কমতি ছিলো না।