ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথার আটঘরে আ’লীগের মনোনয়ন চান শাহজাহান 

abu naser
অক্টোবর ৪, ২০২১ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সালথার আটঘরে আ’লীগের মনোনয়ন চান শাহজাহান
সালথা (ফরিদপুর)  প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চান বঙ্গবন্ধু পরিষদ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্যা।
জানা যায়, শাহজাহান আটঘর ইউনিয়নের আটঘর গ্রামের মজিদ মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের গবীর-দুঃখি মানুষের বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়ছেন। শিক্ষা-সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থেকে দাঁড়িয়ে দিচ্ছেন নানা ধরণের অনুদান। আটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গত শনিবার সালথা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় মনোনয়নের আবেদন পত্র জমা দেন তিনি।
ইউনিয়নবাসীর যেকোনো সমস্যায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন তিনি। ইউনিয়নের সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব ধরণের ভাল কর্মকান্ডে এই নেতার রয়েছে হাত। দলীয় সকল কর্মসুচিতেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। দলের সব কর্মকান্ড ও সভা-সমাবেশে শাহাজাহান এবং তার সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মত। এভাবেই জনপ্রিয় হচ্ছেন তিনি। এখন তাকে ঘিরে নতুন স্বপ্নে বিভোর ইউনিয়নবাসী। আগামী ইউপি নির্বাচনে শাহাজাহানকে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সবাই।
একান্ত সাক্ষাৎকারে শাহজাহান মোল্যা বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শাক্তিশালী করতে সালথা-নগরকান্দার উন্নয়নের রূপকার সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরীর দিক-নির্দেশনায় এলাকায় কাজ করে আসছি। আমি আশা করি দল আমাকে মনোনয়ন দিবে। আর আমি দলকে বিজয় উপহার দিব ইনশাল্লাহ।