ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারে প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: সাভারে প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। কর্মসূচীতে শিক্ষক নেতা আমিনুর রহমান টুকু, আব্দুল মমিন, অরবিন্দু বিশ^াস, ড. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সেই সাথে সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানান।

স/অ