ঢাকাসোমবার , ৬ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতুর নির্বাচনী প্রচার মাইকে হামলার অভিযোগ

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৬, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতুর নির্বাচনী প্রচার মাইকে হামলার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি : আগামী ১৫ ই জুন মেহেরপুর পৌরসভা সহ ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মেহেরপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে যাচ্ছে মানুষের দ্বারে দ্বারে।

এরই ধারাবাহিকতায় মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র এবং মেয়র পদপ্রার্থী মোতাছিম বিল্লাহ মতুও প্রচার মাইক সহ বিভিন্ন ভাবে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

আর এই প্রচার-প্রচারণায়, প্রচারগাড়ি,মাইক ও প্রচার মানের উপর হামলা এবং প্রচার মাইক ছিঁড়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক মেয়র মুতাসিম বিল্লাহ মতু।
এ বিষয়ে তিনি রিটার্নিং অফিসার বরাবর এবং মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখিত গতকাল রবিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তার প্রচার ম্যান ফুড়তি ও রোকন তার বাড়ি থেকে ইজিবাইক যোগে প্রচার করতে করতে কোর্ট রোড যাওয়ার সময় শহরের ভূমি অফিসের সামনে পৌঁছালে সেলিম(৩২) মাসুদ(৩৫) মাসুদ কসাই(৪০) নামের তিনজন প্রচার ম্যান কে মারধর করে এবং ইজিবাইক ভাঙচুর করে প্রচার মাইক টি ছিঁড়ে নিয়ে যায়।
সেলিম শহরের নতুন পাড়া এলাকার হায়াত আলীর ছেলে, মাসুদ একই এলাকার মৃত জলিলের ছেলে এবং মাসুদ কসাই একই এলাকার তার পিতা অজ্ঞাতনামা।

এ ঘটনায় সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু রিটার্নিং অফিসার বরাবর ও মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহদারা খান বলেন একটি প্রচার মাইক ছিনতাই হয়েছিল সেটি পুলিশ উদ্ধার করেছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্