ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহার রেলওয়ে থানা এলাকায় একই দিনে ট্রেনে কাঁটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহার রেলওয়ে থানা এলাকায় একই দিনে ট্রেনে কাঁটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

প্রতিনিধি, আদমদীঘি ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় একই দিনে ট্রেনে কাঁটা পড়ে নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে রেলওয়ে থানা পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করেছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকালে নাটোর রেল স্টেশনের দক্ষিণ পাশে রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত :নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে নাছির উদ্দীন জুয়েল (৪৫) নামের এক ব্যাক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে খুলনার চক রুপসা এলাকার আব্দুস সালামের ছেলে।

এছাড়াও নাটোরের নলডাঙ্গার সোনাপাতিল গ্রাম এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে রাজশাহী থেকে নীলফামারীগামী আন্ত:নগর বরেন্দ্র ট্রেনের নিচে কাঁটা পড়ে এহিয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে নলডাঙ্গার হালতি বিল এলাকার আব্দুর রহিমের স্ত্রী।

এছাড়াও একই দিন বিকেল সাড়ে ৪ টায় নওগাঁর রানীনগর-সাহাগোলা মাঝামাঝি ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত :নগর একতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাঁটা পড়ে আনুমানিক ২৮ বছর বয়সে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আর অজ্ঞাত যুবকের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ সব ঘটনায় রেলওয়ে থানায় পৃথক তিনটি (অপমৃত্যু) ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্