সান্তাহার জংশন স্টেশনে আবারও চুরি! সক্রিয় হয়েছে চোর সদস্যরা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রায় আড়াই মাস আগে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে চোর সদস্যকে ছেড়ে দেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবল ক্লোজ হওয়ার পড়ে নড়ে চড়ে বসেছিল সান্তাহার রেলওয়ে থানা পুলিশ । প্রায় দেড় মাসে আটক করা হয় ২০ জনের উপরের সক্রিয় চোর সদস্যদের। এরপর থেকেই স্টেশন এলাকায় চুরি প্রায় বন্ধ হয়ে যায়৷ কিন্তু গত সোমবার রাতে নীলসাগর ট্রেনের যাত্রী এ কে এম লুৎফর রহমান বাবলু ট্রেনের উঠার সময় তার মানিব্যাগ চুরি হয়ে যায়।
সান্তাহার চা-বাগান মহল্লায়র বাসিন্দা এ কে এম লুৎফর রহমান বাবলু বলেন, আমি সান্তাহার থেকে ঢাকা যাওয়ার জন্য নীলসাগর ট্রেনে উঠার সময় আমার মানিব্যাগ চুরি হয়। মানিব্যাগের ভিতরে ১৫ হাজার টাকা, ডেবিট কার্ড ও গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল।
আরেক ট্রেন যাত্রী আল আমিন বাবু বলেন, ঈদকে কেন্দ্র করে চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে৷ সান্তাহার জংশন স্টেশন হওয়াই প্রায় প্রতিটি ট্রেনেই যাত্রীর উঠানামার চাপ লেগেই থাকে। ঈদের সময় যাত্রীর চাপ বেড়ে যায় কয়েকগুন। আর এই সুযোগকে কাজ লাগিয়েছে চোর চক্রের সদস্যরা।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, এই বিষয়টা আমার জানা নেই। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/এষ্

